ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৩,  9:40 PM

news image

প্রায় চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) তবে দুপুর ২টায় গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর ওপর রেলব্রিজের আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের ৫টি কন্টেইনার উদ্ধারের পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ১০টার দিকে ওই এলাকায় চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের ৫ কন্টেইনার লাইনচ্যুত হয়। এরপর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।টঙ্গির রেলস্টেশন মাস্টার রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি টঙ্গী ব্রিজে ওঠার আগে উত্তরার ৬নং সেক্টরে আব্দুল্লাপুর এলাকায় পাঁচটি কন্টেইনার লাইনচ্যুত হয়। এ সময় কন্টেইনারগুলো লাইনের বাইরে চলে যায়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত পাঁচটি কন্টেইনার উদ্ধারের পর দুপুর ২টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানান টঙ্গির রেলস্টেশন মাস্টার রাকিব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম