ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চার্লসের রাজ্যাভিষেকে ১০ সারি পেছনে বসবেন প্রিন্স হ্যারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৩,  8:11 PM

news image

রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানের সময় রাজপরিবারে সাথে নয় বরং ১০ সারি পেছনে বসবেন প্রিন্স হ্যারি। রাজপরিবারের মধ্যে চলমান বিবাদের মধ্যে ৬ মে রাজ্যাভিষেকের সময় প্রিন্স হ্যারি খুব অল্পসময় অনুষ্ঠানে থাকবেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রাজপরিবারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বড় ভাই প্রিন্স উইলিয়াম, তার স্ত্রী কেট মিডলটনসহ পরিবারের বাকি সদস্যরা যে সারিতে বসবেন, তার থেকে ১০ সারি পেছনে বসতে হবে হ্যারিকে। স্বেচ্ছায় রাজপরিবার ছেড়ে যাওয়ার কারণে হ্যারিকে পেছনে বসতে হবে। আরও জানা গেছে, বাবার রাজ্যাভিষেকের আনুষ্ঠানিক আয়োজনে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে স্ত্রী মেগান মার্কেলকে ছাড়া একাই নিজ দেশে যাবেন হ্যারি। তবে খুব অল্প সময় থাকবেন। দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করতে পারেন তিনি। তার এবারের যুক্তরাজ্য সফরে বাবা ও ভাইয়ের সঙ্গে বিদ্যমান শীতল সম্পর্ক উষ্ণ হবে, এমনটা আশা করা যাচ্ছে না। চার্লস তার মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর ৬ মে আনুষ্ঠানিকভাবে রাজার মুকুট পরবেন। ১০৬৬ সালে রাজা উইলিয়াম I এর পর থেকে কেন্দ্রীয় লন্ডনের চার্চে মুকুট পরা ৪০ তম রাজত্বকারী রাজা হবেন চার্লস। যুক্তরাজ্যের বাইরে, তিনি অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডসহ আরও ১৪টি কমনওয়েলথ দেশের রাজা। তার দ্বিতীয় স্ত্রী রাণী ক্যামিলাও মুকুট পরবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম