ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চারদিকে শুধু লুট আর লুট ছাড়া কিছু নাই: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৪,  7:58 PM

news image

লুটেরা সরকারকে ঠেকাতে না পারলে দেশের অস্তিত্ব টিকে থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, চারদিকে শুধু লুট আর লুট ছাড়া কিছু নাই। যারা দেশ রক্ষা করবে, দুর্নীতিবাজের তালিকায় তাদের নাম আসছে। ভবিষ্যৎ প্রজন্ম লোনের কবলে পড়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, পুরো রাষ্ট্র এখন লোনের ফাঁদে জর্জরিত। রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মতো অনেক প্রকল্প আছে, যেগুলো লোন দিয়ে করা হলেও কাজ এখনও শেষ করতে পারেনি। সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ এখন কোথায় জানতে চান মির্জা ফখরুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম