ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২২,  7:16 PM

news image

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই নারী ও এক শিশুযাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) নামের এক যাত্রীর পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে অপর নারী ও শিশুর (৩) পরিচয় পরিচয় পাওয়া যায়নি। আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের তিনজনকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। আমরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হাসপাতালে আরও একজন নিহত হন। শুনেছি অটোরিকশাটি চট্টগ্রামমুখী ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম