ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৪,  8:48 PM

news image

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)। স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম