ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চান্দিনায় বাসের পিছনে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত

#

২০ এপ্রিল, ২০২৪,  9:50 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় পাপিয়া ট্রান্সপোর্ট  পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয়া দেশ ট্রাভেলস এক্সপ্রেস বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এঘটনায় দুই বাসের কোন যাত্রী আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক নিহত সুপারভাইজারের নাম তার বাসের পরিচয় পত্র থেকে অলিউল্লাহ বলে জানা গেছে। তবে তার পিতার নাম কিংবা ঠিকানা জানা সম্ভব হয়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা হাড়িখলা মাজার এলাকায় শনিবার (২০ এপ্রিল ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা। তিনি বলেন, ‘চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেস বাস  পেছন থেকে পাপিয়া ট্রান্সপোর্ট বাসকে ধাক্কা দিলে দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ ধুমরে মুচড়ে যায়। এতে চাপা পড়ে বাসের সুপারভাইজার। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অফিসার ইনচার্জ আরও জানান, ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ আছে। দেশ ট্রাভেলস পরিবহন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা এসে নিহতের পরিচয় নিশ্চিত করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম