ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চান্দিনায় পুলিশ ফাঁড়িতে আগুন গুলিবিদ্ধ হয়ে আহত অর্ধশতাধিক

#

০৪ আগস্ট, ২০২৪,  10:20 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এসময় আন্দোলনকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া করলে পিছু হটে আওয়ামী নেতাকর্মীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ি থানার সামনের মহাসড়ক দখলে নেয়।  প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁড়ি থেকে টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোঁড়ে। পুলিশের ছোঁড়া গুলিতে সাধারণ মানুষ পথচারী ও শ্রমজীবী সহ অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ঘেরাও করে থানায় আগুন দেয় আন্দোলনকারীরা।

গুলিবিদ্ধ গুরুত্ব আহতদের ইলিয়টগঞ্জ এ্যাপোল হাসপাতাল ও ইলিয়টগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। রোববার (৪ আগস্ট) সকাল ৯টা থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা ও দাউদকান্দির বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা গেছে উপজেলা পার্যায়ের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের। সকাল ১০টার দিকে চান্দিনার বিভিন্ন স্থানে ও দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। খোজ নিয়ে জানা যায়, বেলা ১১টার দিকে চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার  সীমান্তবর্তী গোমতা, মুরাদনগর রাস্তার মাথা সহ ইলিয়টগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে রাখে আন্দোলনকারীরা।

এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা।এসময় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে পিছু হটে নেতাকর্মীরা। পরবর্তীতে ইলিটগঞ্জের একটি গ্যাস পাম্প এলাকার মহাসড়কে বাস ও মাইক্রোবাসে আগুন দেয় আন্দোলনকারীরা। এসময় আওয়ামী লীগের অফিস ভাঙচুর সহ ইউপি চেয়ারম্যানের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এইদিকে চান্দিনায় দলীয় নেতাকর্মীদের অফিস সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনাও ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা মহাসড়কে রয়েছে। মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম