ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চাদে বোকো হারামের হামলায় ২৩ সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ মে, ২০২৬,  5:05 PM

news image

মধ্য আফ্রিকার দেশ চাদ-এর লেক চাদ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ২৩ জন সেনা নিহত হয়েছেন। এঘটনায় আরও আহত হয়েছেন ২৬ জন বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে। মঙ্গলবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নাইজেরিয়া-ভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী সোমবার রাতে লেক চাদ-সংলগ্ন বারকা টোলোরম দ্বীপে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ক্যামেরুন, চাদ, নাইজার ও নাইজেরিয়ার সীমান্ত সংযোগস্থলে এই লেকটি অবস্থিত। সেনাবাহিনী জানায়, পাল্টা অভিযানে হামলাকারীদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিহত হয়েছে এবং হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে।

চাদের প্রেসিডেন্ট মাহামাত ইদ্রিস ডেবি ইটনো এক ফেসবুক বার্তায় বলেন, বোকো হারাম নামের এই সন্ত্রাসী গোষ্ঠী আবারও আমাদের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া হবে। সাম্প্রতিক সময়ে লেক চাদ অঞ্চলে চাদের সেনাদের ওপর বোকো হারামের হামলা বেড়েছে। ২০২৪ সালের অক্টোবরে এক হামলায় প্রায় ৪০ জন সেনা নিহত হন।

এছাড়া, গোষ্ঠীটির জেএএস শাখার হামলাও সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে। তারা অপহরণ এবং সামরিক অবস্থানে হামলা চালাচ্ছে, বিশেষ করে দ্বীপাঞ্চল ও নাইজারের সীমান্তবর্তী এলাকায়। উল্লেখ্য, লেক চাদের দ্বীপ ও জলাভূমি অঞ্চলগুলো বোকো হারামের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী আইএসডব্লিউএপি-এরও ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। তেলসমৃদ্ধ হলেও রাজনৈতিক অস্থিরতা, সশস্ত্র বিদ্রোহ, অভ্যুত্থান এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে চাদ এখনো আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম