ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি

#

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  1:23 PM

news image

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে পিলখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।


আজ বুধবার সকালে রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। এ সময় চাকরিচ্যুত সদস্যরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে এবং মানবিকভাবে বিবেচনা করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।


তারা বলেন, দীর্ঘদিন চাকরি হারিয়ে মানবিক, সামাজিক ও আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। এদিকে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনায় চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করার কোনো আইনি সুযোগ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম