ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চাকরি ছাড়লেন ডমিঙ্গো

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২২,  4:13 PM

news image

দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে অভিযোগের হাড়ি খুলেছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এর পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে বিসিবির নোটিশ দেয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। বুধবার (২৪ আগস্ট) দেশের আরও একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে মুঠোফোনে ডমিঙ্গো নিজেই চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টিতে কোনো দায়িত্বে রাখা হয়নি ডমিঙ্গোকে। টি-টোয়েন্টি থেকে একবারেই সরিয়ে দেয়া হয় তাকে। এরপর দেশে ফিরে যান তিনি। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তার। যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডমিঙ্গো এখনও প্রধান কোচ এবং বুধবার পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি। সম্প্রতি বাংলাদেশে ভালো সময় যাচ্ছিল না ডমিঙ্গোর। জাতীয় দল-সংশ্নিষ্ট একজন জানান, কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল তার। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম