ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের পদযাত্রা, পুলিশের বাধা

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৪,  10:18 PM

news image

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ।  জানা গেছে, শনিবার (১১ মে) বিকেল ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করেন চাকরিপ্রত্যাশীরা। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়। এর আগে আজ দুপুর ১২টা থেকে জড়ো হতে থাকেন তারা। সেসময় একাধিক ৩৫ প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ৩৫ বছর করার দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়ার পরে ৩৫ প্রত্যাশীরা লাগাতার কর্মসূচির কথা ভাবছেন। তারই অংশ হিসেবে আজকের সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর। দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম