ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের শাহবাগে সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  8:08 PM

news image

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে একদল চাকরিপ্রত্যাশী। তাদের দাবি পুরুষদের জন্য ৩৫ বছর, নারীদের জন্য ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করা। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি চাকরিপ্রত্যাশী কয়েক শ’ যুবক শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ করেন। এ সময় তারা চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সংস্কার কমিশন সর্বোচ্চ বয়স সুপারিশ করেছে দাবি করে চাকরিপ্রত্যাশীরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স ৩৫ বছর করার কথা বলা হয়েছে। ক্ষেত্রবিশেষে বয়সসীমা উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বয়সসীমা নির্ধারণ করেছে ৩২ বছর। বয়সসীমা বাড়ানোর দাবিতে তাই তারা এখানে সমাবেশ করছে। সমাবেশে উপস্থিত পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আমরা এই সমাবেশ করছি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম