ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৬ মার্চ, ২০২৪,  4:40 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। শুক্রবার সোনামসজিদ মহাসড়কের জালমাছমারী ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। শিবগঞ্জে ভটভটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নারীর নাম রিপা বেগম (৩০)। তিনি উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের সুজন আলীর স্ত্রী। স্থানীয়রা বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রিপা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিপা। এ সময় আহত হন স্বামী সুজন আলী। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন গণমাধ্যমে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম