ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো দুজনের

#

নিজস্ব প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২৩,  10:36 PM

news image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম আলী (১২) ও একই ইউনিয়নের গোপানগর গ্রামের কাদের হোসেনের ছেলে শাহীন আলী (২০)। অপরদিকে আহতরা হলেন- শ্যামপুর ইউনিয়নের গোপালনগর এলাকার কাশেম আলীর ছেলে শারওয়ার (১৫) ও লাছমানপুর এলাকার রোজবুলের ছেলে নয়ন (১৩)। স্থানীয়রা জানান, মাস্তান বাজার এলাকার সাইফুলের আম বাগানে ফ্রুট ব্যাগিং করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন অসিম আলী, শাহীন আলীসহ চারজন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলে অসিম ও শাহীন আলীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর জুবায়ের আহমেদ জানান, আম বাগান থেকে ফেরার পথে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম