ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২৬,  3:51 AM

news image

বিশ্বের কোটি কোটি মুসলমানের অপেক্ষার অবসান ঘটিয়ে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। সেই অনুযায়ী, আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরবে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ বুধবার(১৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের রাজকীয় আদালত ও চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আজ দেশের কোথাও শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যায়নি। এর ফলে বৃহস্পতিবার হবে রমজান মাসের শেষ দিন এবং শুক্রবার থেকে শুরু হবে নতুন মাস শাওয়াল। ইসলামি বা আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো বছরের নবম মাস, যা সিয়াম সাধনার মাস হিসেবে পরিচিত। আর শাওয়াল হলো দশম মাস। দীর্ঘ এক মাস রোজা রাখার পর এই শাওয়াল মাসের প্রথম দিনটিই বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম