ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২২,  1:49 AM

news image

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে রোজা। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।  সে হিসেবে আজ শনিবার রাতেই তারাবিহর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এদিকে সৌদি আরবে শুক্রবার চাঁদ দেখা গেছে। ফলে শনিবার দেশটিতে পবিত্র রমজান শুরু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইয়েমেন, জর্ডান, কুয়েত, তুরস্ক, মিসর ও অস্ট্রেলিয়াতেও চাঁদ দেখা গেছে। ফলে এসব দেশেও শনিবার থেকে রোজা শুরু হয়। ওমানের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে রোজা শুরু হবে রোববার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম