ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা

#

০৫ জুলাই, ২০২৬,  10:24 PM

news image

আদালত প্রতিবেদকঃ চাঁদাদাবী ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগরসহ দুই জনের বিরুদ্ধে মামলা। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশন-এর পক্ষে আবু মো. কামরুজ্জামান এ মামলাটি  করেন। মামলায় অপর আসামি হলেন, ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ।আদালত বাদী জবানবন্দি রেকর্ড করে মামলটি পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিটিআই)কে তদন্তের নিদেশ দিয়েছেন। বাদী পক্ষের  শুনানি করেন এডভোকেট মো. এমদাদুল হক লাল, এডভোকেট আজাদ রহমান ও এডভোকেট এনামুল হক সানি। বাদী তার মামলার বলেন, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের মাস্তুল ফাউন্ডেশনে অফিসে আসেন। এরপর আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা করে দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য আসামিদের মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ আসামিদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে ভয়ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুন্ন করা হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদী তার আভিযোগে আরও বলেন,  গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুন্ন করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। উক্ত ক্ষতি পুরণ আদায় করা জন্য পরবর্তীতে মামলা করা হবে বলে প্রতিবেদককে বাদী জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম