ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চাঁদপুরে ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২৫,  4:57 PM

news image

চাঁদপুরে হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে দুই জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরুপ মুহুরী। এসব তথ্য নিশ্চিত করেন অভিযানকারী হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক। তিনি বলেন, হাইমচর উপজেলার মাঝির বাজার সংলগ্ন এলাকায় মাওয়া থেকে আগত ২শ' সিসির স্পিডবোটের মাধ্যমে অবৈধভাবে ইলিশ শিকার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী দল তাদের ধাওয়া করে ২জনকে আটক এবং স্পিডবোটটি জব্দ করা হয়। এছাড়া বোট থেকে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ২ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। জব্দ স্পিডবোটটি হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট জব্দ রাখা হয়েছে। অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেন ও সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম