ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ পরিস্থিতির কারণে বড় ঋণখেলাপিদের ছাড় বাংলাদেশ ব্যাংকের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী সুনিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী ঋণ থেকে মুক্তির দোয়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে আছে: সারাহ আলড্রিচ

চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাস, বললেন নেতানিয়াহু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৫,  5:26 PM

news image

গাজার শাসক গোষ্ঠী হামাস চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ছয় জিম্মির মধ্যে তিনজনকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে। আর বাকি তিনজনকে মুক্তি দেওয়া হবে শনিবার। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী আবারও জোর দিয়ে বলেছেন-চুক্তির কোনও ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না। গাজায় থাকা সব জিম্মিকে (জীবিত ও মৃত) ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার থেকে গাজার উত্তরাঞ্চলে ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার সকাল থেকেই উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল। বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছেন। ১৯ জানুয়ারি গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল। সূত্র: বিবিসি, ডয়েচে ভেলে, আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম