ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চলতি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের আশংকা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২২,  4:49 PM

news image

দেশের বেশির ভাগ এলাকায় চলমান শীতের প্রকোপ আরও বাড়বে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের এলাকাও বিস্তৃতি হতে পারে।  আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। অধিদফতর জানায়, দেশের আকাশ থেকে মেঘ সরে যাওয়ায় দিনে রোদ বাড়তে শুরু করেছে। আর রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে ধারাবাহিকভাবে শীত বাড়ার পাশাপাশি শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে।

এর প্রভাবে জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। যার মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রূপ নিতে পারে। বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় গত ২-১ দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমেছে। শীতের পাশাপাশি উত্তরাঞ্চলে কুয়াশা বেড়ে গেছে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি বেড়েছে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম