ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

চলতি মাসের শেষে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৫,  5:41 PM

news image

চলতি মাসের শেষের দিকে আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারি মাসের শেষ দশকের আগেই আরেকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। যদিও এখনই তারিখ নির্ধারিত করে বলা যাচ্ছে না। হাফিজুর রহমান আরও বলেন, আজ ও আগামী ২ দিন ঢাকাসহ সারাদেশেই গত ২-৩ দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। এ ছাড়া পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বলছে, আজ দেশের আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম