ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চলতি মাসেও ঘূর্ণিঝড়ের শঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৩,  4:44 PM

news image

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু'টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মিধিলি’। এ নামটি মালদ্বীপের দেওয়া। গতকাল বুধবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন ও রাতে তাপমাত্রা পর্যায়ক্রমে কমতে পারে। তবে এ মাসে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের প্রধান নদনদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম