ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চলতি মাসেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  8:40 PM

news image

২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি মাস থেকে। তবে আগের ২২টি বিশ্ববিদ্যালয় এবং নতুন করে কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে কি না, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। উপাচার্য বলেন, সবকিছু ঠিক থাকলে আমরা এই মাসেই গুচ্ছের ভর্তি প্রক্রিয়া শুরু করব। সেই সঙ্গে আগামী জুলাইয়ের শুরুর দিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করতে চাই। তবে এবার আমরা টেকনিক্যাল বিষয়গুলোর জটিলতা লাঘবের জন্য আগে থেকেই সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। এদিকে নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ পদ্ধতি থেকে বের হওয়ার জোর দাবি জানিয়েছে। জানা গেছে, গত বছর ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। এতে দেখা যায় নানাবিধ ত্রুটি ও অব্যবস্থাপনা। ফলে ভোগান্তিতে পড়তে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম