ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

চলতি মাসেই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান, তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২২,  9:11 PM

news image

ছবি : সংগৃহীত

চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্কুল-কলেজ খুললেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন,

আজ রাতে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। পরামর্শক কমিটির সঙ্গে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্ধারিত তারিখ বলতে না পারলেও চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় যেভাবে যতটুকু ক্লাস নেওয়া সম্ভব ততটুকুই নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম