ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চরফ্যাশনে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৪ এপ্রিল, ২০২৪,  8:21 PM

news image

ভোলার চরফ্যাশনে নানা বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে।মৃতরা হলো- মো. জুনায়েদ হোসেন (৫) ও মো. আরাফাত হোসেন (৫)। জুনায়েদ হোসেন উপজেরার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মো. হারুনের ছেলে ও আরাফাত ঢাকার মো. স্বপনের ছেলে। দুজন সম্পর্কে খালাতো ভাই। স্থানীয়রা জানান, দুদিন আগে পরিবারের সঙ্গে তারা নানার বাড়িতে আসে। দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। কোনো এক সময় তারা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম