ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চবি উপাচার্যের পদত্যাগ

#

১২ আগস্ট, ২০২৪,  5:02 PM

news image

অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া চবির রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ। তিনি বলেন, “রবিবার রাতে তিনি (ড. মো. আবু তাহের) পদত্যাগপত্রটি মেইলে পাঠিয়েছেন। এছাড়া অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন তিনি।”এর আগে ৯ আগস্ট থেকে উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে উপাচার্যের বাংলো, কার্যালয়, প্রক্টর ও প্রভোস্টদের কার্যালয়ে তালা দেন শিক্ষার্থীরা। তোপের মুখে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্টের পর এবার উপাচার্য নিজেই পদত্যাগ করলেন। তবে এখনও পদত্যাগের বিষয়ে মুখ খোলেননি দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে (একাডেমিক) ও অধ্যাপক সেকান্দর চৌধুরী (প্রশাসনিক)।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম