ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ২৪.৫৫ শতাংশ

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২,  8:02 PM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।  পরীক্ষায় শতকরা হিসেবে পাসের হার ২৪.৫৫ শতাংশ। ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৫.৪৫ শতাংশ। ব্যবসায় অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘ফলাফল শুক্রবার (১৯ আগস্ট) রাতেই সম্পন্ন হয়েছে। আইসিটি সেল দুপুর ১২টার দিকে ফলাফল ওয়েবসাইটে পাবলিস করেছে। এতে ২৪.৫৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। প্রসঙ্গত, এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১১ হাজার ৬০ ভর্তিচ্ছু। তবে শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম