ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ দুই যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২১ সেপ্টেম্বর, ২০২৫,  6:10 PM

news image

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান স্বজনরা। নিহতরা হলেন- চন্দনাইশের ছৈয়দাবাদ এলাকার নাসির উদ্দীনের ছেলে মো. ইদ্রিস (২৬) ও কক্সবাজারের মো. ইউসুফ (৩০)। মো. ইদ্রিসের ভাই মো. আবু তালহা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তার বড় ভাইসহ ৪ জনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ২ জনের মৃত্যু হয়। গত ১৭ সেপ্টেম্বর সকালে ওই গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দশজন দগ্ধ হন। চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের শ্বাসনালী পুড়েছে। পাশাপাশি শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম