ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

চন্দনাইশে বরমা ধামাইর হাট স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা

#

২৮ মে, ২০২২,  8:08 PM

news image

চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জনবহুল জনপদ ৫ নং বরমা ইউনিয়ন এর ধামাইর হাট বাজার স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে চন্দনাইশ উপজেলার বরমা ডিগ্রী কলেজের দক্ষিণ পাশে পুকুরের পাড়ে অবস্থিত এই স্বাস্থ্য কেন্দ্রটি সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেকটা জঙ্গলে, মইলার ডাস্টবিন ও জুয়াড়ীদের আড্ডায় পরিণত হয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রটি প্রায় ৫০ হাজার জনবসতি এই ৫নং বরমা ইউনিয়নে। তাছাড়াও পাশ্ববর্তী বৈলতলী,সাতবাড়ীয়া, এবং বরকলের অনেকেই স্বাস্থ্যসেবা নিতে আসে এই স্বাস্থ্য কেন্দ্রটিতে এখানে দেশের অনেক গুণীজনের জন্মস্থান এই এলাকায় হলেও মাথা ব‍্যথা নেই যেন কারও এই স্বাস্থ্য কেন্দ্রটি নিয়ে।

প্রায় ৫০ শতক জমির উপর ৪ টি কক্ষ ও ১ টি কোয়ার্টার পানি ও বিদ‍্যুতবিহীন পড়ে আছে দীর্ঘদিন ধরে। ফলে পোহাতে হচ্ছে ভোগান্তি স্বাস্থ্য সেবা নিতে আসা এলাকাবাসির। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য আনিস মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব‍্যাপারে আমি নিজে গিয়ে খবরাখবর নিয়েছি এবং এলাকার বিশিষ্ট সমাজসেবক মাহমুদ বিন কাশেমের আর্থিক সহায়তায় স্বাস্থ্য কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করে অস্থায়ী বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করেছি চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে একজন মেডিকেল অফিসারের ব্যবস্থা করেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমা ভট্টাচার্য্য বলেন, বর্তমানে আমার উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে ১৫ টি স্বাস্থ্য পরিদর্শক ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক পদে ৩টি পদ খালি রয়েছে। এরপরও বর্তমানে কয়েকমাস ধরে বরমা স্বাস্থ্যকেন্দ্রে মোহাম্মদ সাইফুল করিম নামে একজন মেডিকেল অফিসার এবং মোহাম্মদ আয়ুব খান নামে একজন স্বাস্থ্য সহকারি অস্থায়ী ভাবে কর্মরত আছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে শূণ্য পদগুলোতে শীঘ্রই স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম