ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চতুর্থ ধাপে ইউপি ভোট: আ.লীগ ৩৯৬, স্বতন্ত্র ৩৯০ প্রার্থী জয়ী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০২১,  6:46 PM

news image

গেল ২৬ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন।এ ধাপে ৮৩৬ ইউপিতে ভোটগ্রহণ হয়। এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিল ১ হাজার ৩৭২ জন ও স্বতন্ত্র প্রার্থী ছিল ৩ হাজার ৫৪৬ জন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ জন প্রার্থী এবং স্বতন্ত্র থেকে ৩৯০ জন প্রার্থী জয় লাভ করেন। মঙ্গলবার (২৮ ডিসম্বের) ইসি’র জনসংযোগ শাখার পরিচালক (যুগ্ম সচিব) এস এম আসাদুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন,

‘নির্বাচন কমিশনে ৭৯৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের তথ্য এসেছে। এতে আওয়ামী লীগ মনোনীত ৩৯৬ প্রার্থী চেয়ারম্যান পদে জয় লাভ করেন। যা মোট ইউপির ৪৯ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ৩৯০ ইউপিতে। যা মোট ইউপির ৪৮ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া, ইসলামী আন্দোলন ২, জাকের পার্টি ১, জাতীয় পার্টি-জাপা ৬, জাতীয় পার্টির (জেপি) একজন জয় পেয়েছেন। উল্লেখ্য, চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে ৪ হাজার ৯১৮ জন, সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৭০৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ৮৫০ জন মনোনয়নপত্র জমা দেন। এই হিসাবে প্রতি ইউপিতে চেয়ারম্যান পদে গড়ে ৫ জনের বেশি করে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম