ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

চতুর্থ দিনের শুরুতেই এবাদত-খালেদের আঘাত

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২১,  6:23 PM

news image

টেস্টের দেড় দিনই গায়েব বৃষ্টির কারণে। অবশেষে শুরু হলো খেলা। বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ও শেষ ম্যাচের চতুর্থ দিনের খেলা গড়ালো মাঠে। চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে আনন্দে ভাসালেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। ফেরালেন সেট ব্যাটার আজহার আলিকে। আকাশে মেঘ, উইকেটে ময়েশ্চারকে কাজে লাগাতে দুই দিক থেকেই আনা হয়েছিল পেসার। আজহার আলির পরেই ৭৬ রান করা বাবরকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। শর্ট বলে আজহার আলিকে কুপোকাতের কৌশল বেছে নিয়েছিলেন এবাদত। একটা চার খেয়েছিলেন, তবে তাতেও দমে যাননি। পরে একটু নিচু হয়ে আসা সেই 'শর্ট বলেই' সর্বনাশ হলো আজহারের। পুল করতে গিয়ে ব্যাটে বলে হয়নি, বল ব্যাটের কোণায় লেগে উঠে যায় আকাশে, তারপর অনায়াসেই তা গিয়ে জমা পড়ে লিটন দাসের হাতে। বাংলাদেশ পেয়ে যায় দিনের প্রথম উইকেটের দেখা। অন্যদিকে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজমকে এলবিডব্লিউ এর ফাদে ফেলে প্রথম টেস্ট উইকেট তুলে নেন খালেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম