ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৩,  5:10 PM

news image

চট্টগ্রাম-১০ আসনের (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। এই আসনের উপনির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (৪ জুলাই)। ইতোমধ্যে এই আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্টসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ মোট ১৪ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই, প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ জুলাই। এদিকে সোমবার এই আসনের উপনির্বাচনে নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। গত ২ জুন  আফছারুল আমীন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম