ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২৩,  9:18 PM

news image

চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনে আগামী ৩০ জুলাই ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ২০তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, আগামী ৩০ জুলাই চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ঢাকা ১৭ আসনের ভোট ব্যালটে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করতে হবে অনলাইনে। দুই উপনির্বাচনে সিসি ক্যামেরা থাকবে। আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনটি গত রোববার (৪ জুন) শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। উল্লেখ্য, মৃত্যুর আগ পর্যন্ত আফছারুল আমীন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচিত তিনবারের এ সংসদ সদস্য সরকারের মন্ত্রীও ছিলেন। ২০২০ সাল থেকে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি দেশবিদেশে চিকিৎসা নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম