ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  9:54 PM

news image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ-শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে চন্দনাইশ উপজেলার হাসানদণ্ডি পাঠানপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ফাতেমা বেগম (৭৫), শামিমা আক্তার (৪৫) ও মো. শরিফ (২৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল অলি আহমদের আপন ভাগ্নি। শামিমা আক্তার তার ভাগ্নির ছেলের বউ। আর মো. শরিফ ময়মনসিংহ জেলার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। আহতরা হলেন— অটোরিকশা চালক মাহবুবসহ পলাশ, রহিম, সাজিদ ও হামিম। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগল পরিবহনের বাসটির সঙ্গে দুটি সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম