ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চট্টগ্রামে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

#

নিজস্ব প্রতিনিধি

০৭ নভেম্বর, ২০২৩,  6:35 PM

news image

চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ-সংলগ্ন খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, নিহতদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ ও তিন শিশু রয়েছে। এখনো পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসেছি। রাস্তা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠাচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম