ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চট্টগ্রামে ফের বাসে পেট্রল ঢেলে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

০১ নভেম্বর, ২০২৩,  4:52 PM

news image

চট্টগ্রামের কর্ণফুলীতে আবার একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন অবরোধকারীরা। বিএনপি-জামায়াতের দেয়া তিন দিনের দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিন বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলীর মডার্ন ফায়ার স্টেশন ইন্সপেক্টর সোয়াইব হোসেন মুন্সি। তিনি জানান, সকালে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ায় যাচ্ছিল। উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় দাঁড় করালে বাসটি  ঘুরিয়ে দেন অবরোধকারীরা। এরপর তারা বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম