ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি, ২০২২,  2:43 PM

news image

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড়ের হেমসেন লেনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত সেতু মিত্র তালুকদার (৩০) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অপারেশন শাখায় কর্মরত ছিলেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হেমসেন লেনের সামনের সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সেতু। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, প্রাইভেটকারের ধাক্কায় পুলিশ সদস্য সেতুর মাথায় গুরুতর আঘাত পান। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে প্রাইভেটকারটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম