ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চট্টগ্রামে পাহাড় ধসে গেল বাবা-মেয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৩,  5:20 PM

news image

ভারী বর্ষণে নগরের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকার আইডব্লিউ কলোনির ভেতরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. সোহেল (৩৫) ও তার মেয়ে জান্নাত (৭ মাস)। বায়েজিদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করি। চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাঁচলাইশের আইডব্লিউ কলোনির ভেতরে পাহাড় ধসে আহত ৪ জনকে হাসপাতালে আনা হলে দুইজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম