ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চট্টগ্রামে তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০২২,  4:37 PM

news image

চট্টগ্রামের ষোলশহর ২নং গেইট এলাকায় একটি গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৮.৪০ এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বায়েজিদ থানার টেক্সটাইল গেট মোড়ের পশ্চিম পাশে আনোয়ারা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন। তিনি বলেন,

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের তিনটি ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কেউ হতাহত হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম