ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হজে প্রাথমিক নিবন্ধন হাজার ছাড়াল বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি নেপালে টানেলে আটকে থাকাদের উদ্ধারে কাজ করছে ১০ হাজার সেনা সদস্য সংকটেও ঘুরে দাঁড়ানোর আশা বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে

#

নিজস্ব প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  9:11 PM

news image

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিককে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ শ্রমিকরা হলেন মাহবুবুর রহমান (৪৫), ইদ্রিস আলী (২৭), রিয়াজ উদ্দিন (২০) ও ইউসুফ আলী (৩২)। আহত সকলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলতলী গ্রামের স্থায়ী বাসিন্দা। আহতদের স্বজন সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রমিকরা একটি গুদামে গ্যাস সিলিন্ডার রাখার সময় হঠাৎ তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪ জন শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। উল্লেখ্য, মাহবুবুর রহমানের ৫০%, ইদ্রিস আলীর ৬০%, রিয়াজ উদ্দিনের ৪২% ও ইউসুফ আলীর শরীরে ৫৭% দগ্ধ হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম