ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চট্টগ্রামে করোনায় মৃত্যু আরও ৪ জনের

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২২,  3:54 PM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চারজন করোনায় মারা গেছেন। আক্রান্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। শুক্রবার (২৮ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্ত ৮৮৭ জন মহানগরীতে ও ২৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এই পর্যন্ত ১ লাখ ১৭ হাজার ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর করোনায় মুত্যু হয়েছে ১ হাজার ৩৫৪ জনের। দিনদিন চট্টগ্রামে আক্রান্তের হার বেড়েই চলছে। স্বাস্থ্যবিধি কোনোভাবেই মানছে না চট্টগ্রামের জনগণ। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চট্টগ্রামের পর্যটন স্পটগুলোতে এখনও ভিড় করতে দেখা যাচ্ছে। গণপরিবহন শপিংমল পর্যটন স্পট কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। চট্টগ্রামে অর্ধেকেরও বেশি মানুষ মাস্ক ব্যবহার করছে না। যারা হাসপাতালে আছেন তারাও মাস্ক ব্যবহার করছেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম