ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

#

নিজস্ব প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২৫,  9:47 PM

news image

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ভবনটিতে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ১টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। বেলা ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুর ১টার দিকে চারতলা ভবনটির উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে কম্বল, সোয়েটার ও ফুটবলের গোডাউন রয়েছে। গোডাউনগুলো বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে। চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, কীভাবে আগুন লেগেছে, তা এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কম্বল থাকায় আগুন দ্রুত গোডাউনজুড়ে ছড়িয়ে পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম