ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

চট্টগ্রামে এস আলম এডিবল অয়েল মিলে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২৪,  3:59 PM

news image

চট্টগ্রামে মইজ্জারটেক এলাকায় অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লেগেছে। আজ সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। শুক্রবার (১২ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকাল ৮টা ২৫ মিনিটের দিকে মইজ্জারটেকে অবস্থিত এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৪টি ইউনিটকাজ করছে। তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম