ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চট্টগ্রামে আরও ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:46 PM

news image

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় নগরীতে ২ হাজার ৫২২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৬ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। আজ রবিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৬৯ জন মহানগর এলাকার ও ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ২০৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৩৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ১৬৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম