ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চট্টগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২৫,  4:56 PM

news image

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (৩ ডিসেম্বর) সকালে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীন ওই নারী ভোরের দিকে সড়ক দুর্ঘটনায় মারা যেতে পারেন। নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম