ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চকরিয়ায় সংরক্ষিত বনে গুলিবিদ্ধ হাতির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৩,  5:07 PM

news image

কক্সবাজারের চকরিয়া উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের খেশাহলা নামক সংরক্ষিত বনে গুলিবিদ্ধ হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পুরুষ হাতিটির বয়স আনুমানিক ২৭-২৮ বছর। রবিবার ভোরে হাতিটি মারা যায়। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের খেশাহলা নামক সংরক্ষিত বনে একটি গুলিবিদ্ধ হাতি দেখতে পান। পরে বনবিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা পাহারায় থেকে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করেন। রবিবার ভোর রাতে ওই হাতিটি মারা যায়। তবে অভিযোগ উঠেছে স্থানীয় আম বাগানের মালিক  হাতিটি তাড়াতে গিয়ে গুলি করে। এতে হাতিটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে ঢলে পড়ে। এর আগেও ওই এলাকায় আরও দুটি হাতির মৃত্যু হয়েছে। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, শুক্রবার রাতে  খুটাখালী বনবিটের সংরক্ষিত বনে অসুস্থ হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। শনিবার সকালে চিকিৎসা শুরু করা হয়। রবিবার ভোররাতে হাতিটি মারা যায়। কী কারণে হাতিটি মারা গেছে তার ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে হাতিটির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম