ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চকরিয়ায় বাস চাপায় ইজিবাইকের যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:48 PM

news image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা মাজারগেট এলাকায় বাসচাপায় আহত ইজিবাইকের (টমটম) যাত্রী মোশাররফ হোসেন (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।মোশাররফ পার্বত্য উপজেলার লামার ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। এর আগে রাত সাড়ে ৮টার দিকে বানিয়ারছড়া এলাকা থেকে চকরিয়ামুখি দুটি টমটম মহাসড়কের নলবিলা দরগাহগেট এলাকায় পৌঁছালে একইমুখি একটি বাস টমটম দুটিকে চাপা দেয়। এ সময় টমটম দুটি সড়কের পাশে উল্টে যায়। আহত হন চালকসহ ৭ নারী-পুরুষ যাত্রী।ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক রাতে মোশাররফ হোসেন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম