ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

চকরিয়ায় পিকআপের ধাক্কায় আহত আরও এক ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২২,  5:20 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় আহত আরও এক ভাইয়ের মৃত্যু হয়েছে। তার নাম রক্তিম শীল। এ নিয়ে মোট ৬ ভাই মারা গেলেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহত হন। ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান। ঘটনাস্থলে নিহত চারজন হলেন-

ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিংভং সগীরশাহ কাটা হাসিনা পাড়া এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে ডা. অনুপম শীল (৪৬) এবং তার তিন ভাই নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৫) ও চম্পক শীল (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান স্মরণ সুশীল (৩২) নামের আরও এক ভাই।  দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন রক্তিম শীল ও হীরা শীল। তাদের দুইজনের মধ্যে থেকে রক্তিম শীল নামে আরও এক ভাই মঙ্গলবার সকালে মারা যান। এ ঘটনায় ওই রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম