ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৬ আগস্ট, ২০২৩,  4:49 PM

news image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকচাপায় মো. রিদুয়ান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী হক স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিদুয়ান পার্বত্য লামা উপজেলার ৩ নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার মো. মহিউদ্দিন এর ছেলে। মারুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মাকসুদ আহমদ বলেন, মোটরসাইকলে যোগে চকরিয়া থেকে বাড়ি ফিরছিলেন রিদুয়ান। রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী হক স্কয়ার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় রিদুয়ান। এ ঘটনায় গাড়ি দু'টি জব্দ করা হয়েছে। নিহত যুবকের লাশ তার স্বজনদের কাছে হস্তাান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম