ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

চকরিয়ায় জালে আটকা পড়ে মৎস্য চাষীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ আগস্ট, ২০২৩,  6:21 PM

news image

কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘেরের স্লুইস গেটের জালে আটকে বশির আহমদ কপিল (৫০) নামে এক মৎস্যচাষীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে চিলখালী ২১ একর চিংড়ি ঘের এলাকায় স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহত কপিল বদরখালী ইউনিয়নের মাতারবাড়ি পাড়া এলাকার রফিক আহমদের ছেলে। জানা যায়, উপজেলার চিংড়িজোন চিলখালী এলাকায় ২১ একর চিংড়ি ঘের চাষের জন্য বর্গা নেন বিভিন্ন এলাকার ১৫ ব্যক্তি। শুক্রবার রাত ৯টার দিকে পানি ছেড়ে দিতে গিয়ে পা পিছলে স্লুইস গেটে পড়ে যান কপিল। এক পর্যায়ে জালে আটকা পড়েন তিনি। সেখানে তার মৃত্যু হয়। চকরিয়া থানার অফিসার ইনাচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, জালে আটকা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম